উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার Naseem Durrani-র। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুলিশ আধিকারিকরা এই খবর নিশ্চিত করেছেন। দিল্লি পুলিশ এবং Noida Special Task Force (STF)-এর একটি যৌথ অভিযানে ৩৭ বছর বয়সি এই অপরাধী নিহত হন। পুলিশের দাবি, Naseem Durrani-র সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন Dawood Ibrahim-এর ডি-কোম্পানি এবং ছোট শাকিলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহারের জিরো পুস্তার কুড়া খাট্টা এলাকায় সমীর নামে ২৬ বছর বয়সি এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল। মুস্তাফাবাদের বাসিন্দা সমীর যখন রিজওয়ান নামে এক ব্যক্তির স্কুটারে করে যাচ্ছিলেন, তখন মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী প্রায় ২০ রাউন্ড গুলি চালিয়ে তাঁকে হত্যা করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে সিভিল লাইন্স এলাকার ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি Naseem Durrani গ্যাং এবং Harun Saifi গ্যাং-এর দীর্ঘদিনের বিবাদের যোগ রয়েছে। সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত Naseem Durrani বুলন্দশহরের সিকান্দ্রা বাইপাস সংলগ্ন এলাকায় লুকিয়ে রয়েছেন। সেখানেই অভিযান চালিয়ে তাঁকে খতম করা হয়।







