কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের বৈঠক হওয়ার আগেই ইন্ডিয়া জোটের অন্দরে মতপার্থক্যের ইঙ্গিত মিলছে। NCP (SP) নেতা Jitendra Awhad কেন্দ্রের এই প্রস্তাবিত বিলকে সমর্থনের কথা জানিয়েছেন।
শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করার পরেই এই অবস্থানের কথা জানিয়েছেন Jitendra Awhad। ফলে সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধী শিবিরের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।







