সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুটি সংস্কৃত পাঠ্যবই নিয়ে এল শিক্ষা দফতর। এই বই দুটির নাম রাখা হয়েছে ‘অরুণ’ এবং ‘কিরণ’।
মন্ত্রী জানান, এই নতুন বই দুটির বিশেষত্ব হলো দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তাকে সংস্কৃত ভাষার মাধ্যমে উপস্থাপন করা। সংস্কৃতকে কেবল একটি ধ্রুপদী বা প্রাচীন ভাষা হিসেবে সীমাবদ্ধ না রেখে, বর্তমান সময়েও কীভাবে এই ভাষা ব্যবহার করা সম্ভব, সেই ভাবনা থেকেই এই পাঠ্যবই দুটি তৈরি করা হয়েছে।







