জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে National Investigation Agency (NIA)। ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, NIA-র সদস্যরা ওই স্থান থেকে প্রয়োজনীয় ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
গত বুধবার কুলগাঁওয়ের আখরান গ্রামের একটি CRPF নাকা চেকিং পয়েন্টে জঙ্গিরা হামলা চালায়, যাতে তিন জন জওয়ান জখম হন। ঘটনার পর থেকে অভিযুক্তদের ধরতে তিন দিন ধরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তদন্তের স্বার্থে ইতিমধ্যে প্রায় ৩০০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।







