BREAKING
Kolkata Ring Road Project 75% Complete, Fast-Track Link Opens Ahead of Schedule|Kolkata Metro Green Line: Commercial Services to Howrah Maidan Commence with Record Turnout|East Bengal vs Mohun Bagan: High-Voltage Kolkata Derby Scheduled for This Weekend at Salt Lake Stadium|Durga Puja 2026: North & South Kolkata Pandals Unveil Eco-Friendly Thematic Showcases|New Town Tech Corridor: Global IT Giants Announce 5,000+ New Job Openings This Quarter|Weather Alert: Pleasant Evening Breeze Forecast Across South Bengal and City Coast|Netaji Subhash Chandra Bose Airport Expands Contactless DigiYatra Terminal 2 Gates|Heritage Revival: Historic Tramway Line Recommissioning Approved by Transport Department|KMC Launches 24/7 Digital Citizen Portal for Instant Municipal Grievance Resolution|Hilsa Fish Supplies Surge in City Wholesale Markets, Bringing Relief to Consumers|Smart City Mission: Kolkata Ranks Among Top Urban Digital Centers Nationwide|Fire Safety Audit: Comprehensive Inspections Initiated Across Central Kolkata Markets|
Our Kolkata
BusinessLIVE UPDATEVerified by OurKolkata Newsroom

২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৯,০০০mAh ব্যাটারি নিয়ে আসতে পারে OnePlus Turbo 7 Pro

চিনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে OnePlus Turbo 7 Pro। লিক হওয়া তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৯,০০০mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি এবং ১৮৫Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।

২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৯,০০০mAh ব্যাটারি নিয়ে আসতে পারে OnePlus Turbo 7 Pro
২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৯,০০০mAh ব্যাটারি নিয়ে আসতে পারে OnePlus Turbo 7 ProPhoto via Kolkata24x7

চিনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে OnePlus Turbo 7 Pro। যদিও OnePlus এখনও আনুষ্ঠানিকভাবে এই ফোনটির অস্তিত্ব বা লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে সার্টিফিকেশনের তথ্যের ভিত্তিতে ফোনটির চার্জিং এবং অন্যান্য সম্ভাব্য ফিচার সামনে এসেছে। জল্পনা রয়েছে যে, এই মডেলটির পাশাপাশি সাধারণ Turbo 7 মডেলটিও একই সময়ে চিনের বাজারে লঞ্চ হতে পারে।

টিপস্টার Digital Chat Station-এর দাবি অনুযায়ী, PYP110 মডেল নম্বরের এই ডিভাইসের সঙ্গে দুটি পাওয়ার অ্যাডাপ্টার (VCBAOBCH এবং VCBAJDCH) দেখা গিয়েছে। এই চার্জারগুলি সর্বোচ্চ ১০০W চার্জিং স্পিড দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন হবে ১.৫K এবং সর্বোচ্চ রিফ্রেশ রেট হবে ১৮৫Hz। সিস্টেম-ওয়াইড রিফ্রেশ রেট ১৬৫Hz পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে পারে এর ব্যাটারি এবং ক্যামেরা। লিক অনুযায়ী, এতে ৯,০০০mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। পারফরম্যান্সের জন্য Qualcomm-এর ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon চিপসেট ব্যবহার করা হতে পারে, যার মডেল নম্বর SM8845 Pro। এটি Snapdragon 8 Gen 5 Pro নামে আত্মপ্রকাশ করতে পারে বলে জল্পনা থাকলেও, Qualcomm এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রসেসরের বিষয়ে কিছু জানায়নি।

Source: Kolkata24x7
Was this story useful?
Share on WhatsApp