আগামী ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session) ডাকা হতে পারে বলে সূত্রের খবর। এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পুনরায় পেশ করে পাস করানোর চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। এই গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য বিজেপি এবং NDA-র সমস্ত সাংসদকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিজেপি এবং NCPI সাংসদদের কলকাতা অথবা দিল্লির বাইরে অন্য কোনও রাজ্য বা দেশে যেতে নিষেধ করা হয়েছে। যেকোনো সময় দিল্লিতে পৌঁছানোর নির্দেশ আসতে পারে, তাই তাঁদের উপস্থিতিতে যাতে কোনও বাধা না থাকে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অধিবেশনে সাংসদদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, এই অধিবেশনে NCPI-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, ইউসূফ পাঠান এবং আবু তাহের সহ মোট ২০ জন সাংসদ NCPI-তে যোগ দিয়েছেন। তাঁরা সংসদে আলাদা দল হিসেবে স্বীকৃতির আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, এই অধিবেশনে NCPI সাংসদরা বিজেপির পক্ষেই ভোট দেবেন, যার ফলে শাসক জোটের প্রাপ্ত ভোটের সংখ্যা বৃদ্ধি পাবে।







