কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দ্রুত অগ্রগতি এবং এর ফলে কর্মসংস্থানের ওপর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা ও উদ্বেগ চলছে, তার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেছেন, প্রযুক্তির পরিবর্তন সত্ত্বেও দক্ষ মানুষের জীবিকা কেড়ে নেওয়ার ক্ষমতা কোনও প্রযুক্তিরই নেই।
প্রধানমন্ত্রীর মতে, আগামী দিনে শুধুমাত্র শিক্ষাগত শংসাপত্র বা ডিগ্রির ওপর নির্ভরতা কমবে। পরিবর্তে, কাজের বাস্তব দক্ষতা এবং ব্যক্তিগত প্রতিভার ভিত্তিতেই মানুষের মূল্যায়ন হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।






