সাইবার প্রতারণা রুখতে এবং ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে Reserve Bank of India (RBI)। নতুন এই প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে টাকা স্থানান্তরিত হতে এক ঘণ্টা সময় লাগতে পারে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিক জালিয়াতির আশঙ্কা তৈরি হলে তা প্রতিহত করার জন্য বাড়তি সময় নিশ্চিত করা। এই এক ঘণ্টার ‘ওয়েটিং পিরিয়ড’ সুরক্ষা ব্যবস্থার একটি অতিরিক্ত স্তর হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, এই নিয়মের আওতায় ব্যবসায়ীরা পড়বেন না। শুধুমাত্র Person-to-Person (P2P) লেনদেনের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। RBI ইতিমধ্যেই তাদের খসড়া সার্কুলার নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছে এবং সাইবার প্রতারণা ঠেকানোর লক্ষ্যে এই কৌশলটি নিয়ে ভাবনাচিন্তা করছে দেশের শীর্ষ ব্যাংকটি।







