শিল্প বিনিয়োগের ক্ষেত্রে নতুন এক পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ। নদিয়ার হরিণঘাটায় Campa Cola-র একটি কারখানা গড়ে তুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। বুধবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ওই কারখানার ভূমিপুজো সম্পন্ন হবে। বুধবার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই কথা জানান। এই নতুন শিল্প প্রকল্পের ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।






