নিজের দীর্ঘ কালো চুলের জন্য পরিচিত অভিনেত্রী Sai Pallavi এবার সম্পূর্ণ নতুন এক রূপে ধরা দিলেন। সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘Ramayana’ ছবিতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও, নতুন সিনেমার প্রয়োজনে নিজের সাধের লম্বা চুল কেটে ছোট করে ফেললেন তিনি।
আসন্ন অ্যাকশন-থ্রিলার ছবি ‘Om Chapter 1: Udhiram- The Blood Wood’-এ তিনি একজন দাপুটে আইপিএস অফিসার নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয় করছেন। পরিচালক Rajkumar Periasamy বাস্তব জীবনের পুলিশ অফিসার Marine Joseph-এর আদলে এই লুকটি তৈরি করতে বলেন। চরিত্রের প্রয়োজনে এই বড় পরিবর্তনটি হাসিমুখে মেনে নিয়েছেন অভিনেত্রী।
নতুন হেয়ারকাট করার পর ভিডিও কলের মাধ্যমে যখন তিনি মাকে দেখান, তখন মেয়ের এই রূপ দেখে কথা না বলেই ফোন কেটে দেন তাঁর মা। অন্যদিকে, বাবা প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এটি আসল চুল, তিনি প্রশ্ন করেন এটি কোনো পরচুলা কি না। পরে অভিনেত্রী তাঁদের বুঝিয়ে বলেন যে এটি ছবির চরিত্রের জন্য করা হয়েছে।
আগামী ২০ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই অ্যাকশন-থ্রিলারে Sai Pallavi-র পাশাপাশি অভিনয় করছেন Dhanush, Mammootty এবং Sreeleela-র মতো তারকারা।







