খ্রিষ্টান মিশনারি স্কুল এবং নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharya। তাঁর দাবি, কলকাতার একটি স্কুলের আধিকারিক প্রতিষ্ঠানের ভেতরে পাকিস্তানের পতাকা রেখেছিলেন, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ভারত-বিরোধী কার্যকলাপ চলতে দেওয়া হবে না, তা যে শক্তিই হোক না কেন।
শমীক ভট্টাচার্যের অভিযোগ, কলকাতার একটি নামী খ্রিষ্টান কলেজের অধ্যক্ষ আসানসোল ও বর্ধমান এলাকায় হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন। তিনি সতর্ক করে বলেন, জোর করে এই ধরনের কাজ করা হলে তার ফল মারাত্মক হতে পারে। তাঁর কথায়, "ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে"।
বিজেপি নেতার মতে, ব্রিটিশরা দেশ ছাড়ার ৭৫ বছর পরেও কিছু প্রতিষ্ঠানের মানসিকতা বদলায়নি। তিনি জানান, খ্রিষ্টধর্ম ইচ্ছিকভাবে পড়ানো যেতে পারে, কিন্তু ভারতীয় সংস্কৃতি ও হিন্দুদের বিরোধিতা করা চলবে না। গৈরিক সংস্কৃতির সমালোচনা বা অপমান করা হলে তিনি তা ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।







