বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার এলাকায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর গুলি চালানো হয়েছে। এই ঘটনায় শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুলি লাগে। অভিযুক্তকে আটকানোর চেষ্টা করার সময় আচমকাই তিনি গুলি চালান এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে, তবে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। তবে পুলিশ কোন অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছিল এবং তাঁর পরিচয় কী, তা এখনও স্পষ্ট হয়নি। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় এটি দ্বিতীয়বারের মতো গুলিচালনার ঘটনা। এর আগে এক বিজেপি নেতার প্রাণ যায়। পরপর এমন ঘটনায় এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।







