ছ’বছরের বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী Sapna Choudhary। স্বামী, হরিয়ানার গায়ক Veer Sahu-র থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন Sapna।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Sapna Choudhary তুলে ধরেছেন নিজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা। স্বামীর পরকীয়ায় জড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি জানান, ভালবাসা শুধুমাত্র শরীরনির্ভর নয়, তা আবেগের ও আত্মার সম্পর্ক। একই সঙ্গে তিনি জানান, সংসার ও পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত পরিচয়, আশা-আকাঙ্ক্ষা এবং কাজ হারিয়ে ফেলেছিলেন তিনি।
২০২০ সালে গায়ক Veer Sahu-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন Sapna Choudhary। শুরুতে গোপনে বিয়ে করলেও প্রথম সন্তানের জন্মের পর সেই খবর প্রকাশ করেন তাঁরা। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। স্বপ্না জানিয়েছেন, আপাতত তিনি অন্য কিছু না ভেবে নিজের কাজ এবং নিজের পরিচয়ের উপরেই সমস্ত মনোযোগ দিতে চান।


