সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘Belonging’ বইটির প্রতিবাদ জানাতে গিয়ে এক চরম বিতর্কের মুখে পড়লেন একনাথ শিন্ডে শিবিরের শিবসেনা নেত্রী Shaina NC। বইটির পাতা ছেঁড়ার সময় ভুলবশত তিনি শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছবি ছিঁড়ে ফেলেন।
এই ঘটনার পরপরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। Uddhav Thackeray-র নেতৃত্বাধীন শিবসেনা এবং কংগ্রেস—উভয় পক্ষই Shaina NC-র এই কাজের তীব্র সমালোচনা করেছে। বালাসাহেবের ছবি ছেঁড়ার এই ঘটনায় শিন্ডে শিবিরের অস্বস্তি বেড়েছে এবং রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে।







