শমীক ভট্টাচার্য সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, অতীতে কংগ্রেসের নেতা ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, কিন্তু এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। শমীক উল্লেখ করেন, মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেনি নেতাদের নেতা করার জন্য। তবে তাঁর দাবি, চাইতে সবাই পারে এবং প্রত্যেকেরই বিজেপি করার অধিকার রয়েছে।
এরপরই শমীক ভট্টাচার্য দাবি করেন, নিয়মিত এমন অনেক ফোন পাচ্ছেন তিনি। তিনি জানান, "আমি যে সব ফোন পাই, আপনাদের বলছি না। শুনলে আঁতকে উঠবেন। যা শুনছি, সবাই বিজেপি করতে চায়।"







