জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহের বিশেষ অবস্থানের কারণে গঠিত হতে চলেছে ষটকোণ যোগ। পঞ্জিকা অনুযায়ী, ২৮ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শুক্র ও বৃহস্পতির মধ্যে একটি ৬০ ডিগ্রি কোণ তৈরি হবে, যা জ্যোতিষে ষটকোণ যোগ বা ষষ্ঠম দৃষ্টি নামে পরিচিত। এই সময়ে শুক্র তুলা রাশিতে এবং বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করবে। চলতি সময়ে এই নিয়ে তৃতীয়বার শুক্র ও বৃহস্পতির মধ্যে এমন সংযোগ ঘটতে চলেছে। এর আগে অগাস্টের মাঝামাঝি এবং ৪ নভেম্বর এই দুই গ্রহের মধ্যে একই ধরনের সংযোগ তৈরি হয়েছিল।
জ্যোতিষ মতে শুক্রকে প্রেম, সম্পদ ও স্বাচ্ছন্দ্যের প্রতীক এবং বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য ও উন্নতির কারক বলে মনে করা হয়। এই দুই গ্রহের অবস্থানের কারণে বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার, ব্যবসা, প্রেম ও আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি প্রেম ও প্রতিভা প্রদর্শনের জন্য অনুকূল। অবিবাহিতদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে এবং শিল্প বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের মূল্যায়ন হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে আটকে থাকা টাকা উদ্ধার, জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে স্বস্তি এবং ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে। ধনু রাশির জাতক-জাতিকারা কেরিয়ার ও ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন, তবে আর্থিক লেনদেন ও চুক্তিভিত্তিক আইনি নথিপত্রে স্বাক্ষরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।







