চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। তাঁর এই ফেরার খবরের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে ৮ দফা নির্দেশিকা জারি করল তারেক রহমানের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের রাজনৈতিক শাখার উপসচিব KM Yasmin Arafat-এর স্বাক্ষরিত এই নির্দেশিকা দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং IGP-র কাছে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের এই কর্মসূচির ফলে দেশজুড়ে অগ্নিসংযোগ, থানা ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত রাত থেকেই পরিস্থিতি থমথমে, যেখানে ২০টি গাড়িতে আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে পুলিশের চারটি গাড়িও রয়েছে। পাশাপাশি কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
লকডাউন রুখতে এবং আওয়ামী কর্মীদের মোকাবিলায় পাল্টা পদক্ষেপ নিয়েছে বর্তমান প্রশাসন। গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ১২৭ জন রাজনীতিকের একটি তালিকা তৈরি করেছে। এছাড়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে BNP এবং তার সহযোগী সংগঠনের কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা ৮ দফা নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় শরিক দল এবং বিরোধী দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় বোঝাপড়া করে নিতে হবে। একইসঙ্গে সরকারি স্থাপত্য রক্ষায় পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ফেরার খবরে এবং আওয়ামী লীগের সম্ভাব্য উত্থানে বর্তমানে প্রবল চাপের মুখে রয়েছে BNP ও তার সহযোগী দলগুলো।







