ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মাধবীলতা’ এবং ‘মুকুট’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তবে গত কয়েক বছর ধরে তিনি অভিনয় জগত থেকে দূরে ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
অভিনেত্রী নিজে এই ছবিগুলো পোস্ট করেননি, বরং বিয়ের খবর গোপনে রাখার চেষ্টা করেছিলেন। তবে তাঁর এক বন্ধুর প্রোফাইল থেকে ছবিগুলো ছড়িয়ে পড়ে। সেই প্রোফাইলে দেখা যায়, বিয়ের আগে একটি ছোট সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন শ্রাবণী। অনুষ্ঠানে অফ-হোয়াইট গাউন পরে তিনি হবু বরের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট না করলেও, কয়েক মাস আগে প্রি-ওয়েডিং লুকের ছবি পোস্ট করেছিলেন শ্রাবণী। সেই ছবিতে গঙ্গার ধারে হবু স্বামীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। জানা গেছে, শ্রাবণীর স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন, বরং তিনি সম্পূর্ণ আলাদা এক পেশায় কর্মরত।







