‘About an Intimate Matter’ ছবিটির সঙ্গে বাংলার সরাসরি যোগ রয়েছে। এই ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য।
টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ পাল। ২০২৪ সালে গুসকরাতে ছবিটির শুটিং সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, ছবিটিতে একজন শিক্ষিকার জীবনকেন্দ্রিক গল্প তুলে ধরা হয়েছে।
শ্রেয়া আরও জানান, ছবিতে রাজনৈতিক ভাবনার পাশাপাশি সমকামী প্রেমের বিষয়ও রয়েছে। শিক্ষিকার কর্মক্ষেত্রে যেসব সমস্যা দেখা দেয়, তার জীবন নিয়েই এই গল্প ঘোরা ঘোরি।







