দেশের বিমানযাত্রীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে SpiceJet-এর বর্তমান পরিস্থিতি। একের পর এক ফ্লাইট বাতিল এবং দীর্ঘক্ষণ বিলম্বিত হওয়ার ফলে চরম দুর্ভোগের মুখে পড়ছেন যাত্রীরা। কখনও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা হচ্ছে, আবার কখনও কয়েক ঘণ্টা দেরি হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি, বাগডোগরা থেকে আহমেদাবাদগামী একটি ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় ৫০ থেকে ৭০ জন যাত্রী সেখানে আটকা পড়েছেন। এই পরিস্থিতির কারণে অনেকের মনেই কিংফিশার এয়ারলাইন্সের স্মৃতি ফিরে আসছে।






