মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে পশুবলি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিল Supreme Court। আইনজীবী শ্রুতি বিষ্ট শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ২৮ নম্বর ধারা সংশোধনের নির্দেশ চেয়েছিলেন।
আবেদনকারীর সমস্ত যুক্তি ও বক্তব্য শোনার পর বিচারপতি বিক্রম নাথ এবং তাঁর বেঞ্চ এই আবেদনটি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।







