নিজের ব্যক্তিগত জীবন ও জীবনধারা নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ব্যক্তিগত জীবনে ‘এনজয়’ বা জীবন উপভোগ করা বলে তাঁর আলাদা কিছু নেই। তিনি নিজের সম্পূর্ণ জীবন দেশের কাজের জন্য উৎসর্গ করে দিয়েছেন।
নিজের জীবনযাপন সম্পর্কে তিনি আরও জানান যে তিনি মদ সেবন করেন না, অবিবাহিত এবং তাঁর পাসপোর্টে কোনো দাগ নেই। দেশের সেবাতেই তিনি নিজের জীবনকে নিয়োজিত রেখেছেন বলে জানান।







