হিন্দি ছবির তীব্র প্রতিযোগিতায় বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রেক্ষাগৃহে শো হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে ছবিটির প্রদর্শন নিয়ে সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার নবান্নে হল ও মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর স্পষ্ট নির্দেশ জানিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, ছবিটি প্রাইম টাইমেও চালানো হবে বলে হল মালিকদের কড়া বার্তা দিয়েছেন তিনি।







