টাকি পৌরসভার কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করেছে CID।
তদন্তের স্বার্থে CID একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অনুসন্ধান শুরু করে। এর কয়েক সপ্তাহ আগে টাকি পৌরসভায় অভিযান চালিয়েছিল সিআইডির একটি দল, যেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে পৌরসভার চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদ করা হয়।







