একাধিক আইনি টানাপোড়েনের পর অবশেষে সিআইডি-র দফতরে হাজির হলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ভবানীভবনে পৌঁছন তিনি।
কলকাতায় এক ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা, যার মোট অঙ্ক ৫ কোটি টাকা। সেই টাকার উৎস এবং মামলার তদন্তে এবার সরাসরি টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি।







