দীর্ঘ ২৬ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফের হামের প্রকোপ দেখা দিয়েছে। এর ফলে ২০০০ সালে প্রাপ্ত 'হামমুক্ত দেশ'-এর স্বীকৃতি হারাল আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের আঞ্চলিক বিভাগ Pan American Health Organisation (PAHO) বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ব্রিটেন এবং কানাডার পাশাপাশি আমেরিকাও হাম প্রকোপিত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যাপক টিকাকরণ এবং সচেতনতার মাধ্যমে আমেরিকা আগে এই স্বীকৃতি পেয়েছিল। গত আড়াই দশকে বাইরে থেকে সংক্রমণ এলেও তা কখনও সার্বিক আকার নেয়নি। তবে ২০২৫-’২৬ সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বহু মানুষের টিকা না হওয়া, স্বাস্থ্যপরিষেবার খামতি এবং সংক্রমণের বৃদ্ধির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক সংস্থার বিশেষ কমিটি ভাইরাসের জেনেটিক কোড এবং সংক্রমণের ধরন পরীক্ষা করে এই সিদ্ধান্ত নেয়। অগাস্ট মাসে Utah Public Health Laboratory-র একটি গবেষণাপত্রে দেখা গেছে, এক বছরের বেশি সময় ধরে আমেরিকায় হামের একটি নির্দিষ্ট প্রজাতি থেকে সংক্রমণ ছড়াচ্ছে। ওই গবেষণায় দেখা গেছে, প্রায় ৯৫ শতাংশ সংক্রমণের সঙ্গে ওই প্রজাতির যোগ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে Utah-র দক্ষিণ-পশ্চিম থেকে মধ্যভাগে ৬০০ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া South Carolina, Pennsylvania, Wisconsin এবং New York-সহ বিভিন্ন শহর থেকেও লাগাতার সংক্রমণের খবর সামনে এসেছে। গত দুই বছর ধরে আমেরিকায় এই রোগের প্রাদুর্ভন এবং রোগীদের হাসপাতালে ভর্তির ঘটনা অব্যাহত রয়েছে।







