যাত্রীবাহী ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠল। জানা গিয়েছে, ব্রেক ব্যবস্থা কার্যত অকেজো হয়ে যাওয়া সত্ত্বেও প্রায় ৪৬৩ কিলোমিটার পথ ছুটল Vande Bharat Express-এর একটি ফাঁকা রেক।
ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর। ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসি পর্যন্ত ওই রেকটি নিয়ে যাওয়ার সময় এই গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে রেল কর্মীদের বিরুদ্ধে। বারবার সতর্কতা সত্ত্বেও কেন এই ঝুঁকি নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।







