হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত নস্করপুর দাসপাড়ায় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ জমিতে রাখা একটি মুগরিতে সাপটি আটকে পড়েছিল। স্থানীয় বাসিন্দা কৃষ্ণেন্দু পণ্ডিত বিষয়টি লক্ষ্য করে দ্রুত শ্যামপুর Animal Welfare Society-কে খবর জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সর্প উদ্ধারকারী অর্ণব মিদ্দা অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বিষধর সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। বন্যপ্রাণী সংরক্ষণের কথা মাথায় রেখে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত উদ্ধারকারীদের জানানোর আবেদন করা হয়েছে।







