সংস্কারকাজের জন্য আগামী রবিবার, ২২ নভেম্বর, ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে কলকাতার বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
এই সময়ে সেতুর বিয়ারিং, কেবলসহ একাধিক গুরুত্বপূর্ণ অংশে মেরামতির কাজ চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যানবাহন চলাচলের সুবিধার্থে আগেভাগেই বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।







