শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo V80 FE। সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশ করে সংস্থাটি এই স্মার্টফোনটির গ্লোবাল লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন কোন দেশে এটি পাওয়া যাবে এবং লঞ্চের নির্দিষ্ট তারিখ কী, তা এখনও স্পষ্ট করা হয়নি। X-এ প্রকাশিত টিজারে দেখা গিয়েছে যে, নির্বাচিত আন্তর্জাতিক বাজারে এই ফোনটি উপলব্ধ হবে এবং এতে থাকবে Zeiss টিউনড ক্যামেরা সিস্টেম।
Vivo Philippines-এর ওয়েবসাইট অনুযায়ী, ফোনটি Sparkling Gold এবং Chill Green—এই দুটি রঙে পাওয়া যাবে। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন, যা Android 17-ভিত্তিক OriginOS 7 সফটওয়্যারে চলবে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১,২৬০ × ২,৭৫০ পিক্সেল এবং ১২০Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস ৩,০০০ নিটস এবং এতে U9 লাইট-এমিটিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তির MediaTek Dimensity 7400 Turbo অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। মেমোরির জন্য থাকছে ৮GB LPDDR4x RAM এবং সর্বোচ্চ ২৫৬GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য পিছনে দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে—একটি প্রাইমারি সেন্সর (OIS সহ) এবং একটি আলট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ৭,০০০mAh বিশাল ব্যাটারি, যা ৯০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে ৩৮ ঘণ্টা কথা বলা বা ১৫.৫ ঘণ্টা Reels স্ক্রলিং করা সম্ভব। এছাড়া ফোনটি ঠান্ডা রাখতে এতে ৪,৬৬৬ বর্গমিলিমিট এরিয়ার ভেপার চেম্বার কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে।






