রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৭ম বেতন কমিশন (7th Pay Commission) সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশিত হয়েছে। বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুবিধা নিয়ে মতামত ও দাবি জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে।
এবার আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কমিশনের কাছে প্রস্তাব জমা দিতে পারবেন রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা। শুক্রবার এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।







