গরুর সুরক্ষা এবং সঠিক প্রতিপালন নিশ্চিত করতে রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে। সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘গোকুল মিশন’ (Gokul Mission) নামক এই প্রকল্পের কথা ঘোষণা করেন।
এই প্রকল্পের অধীনে কোনো ব্যক্তি, পরিবার অথবা প্রতিষ্ঠান যদি বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের দায়িত্ব গ্রহণ করে, তবে তারা বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি, গোহত্যা রুখতে রাজ্য সরকার নতুন আইন আনার পরিকল্পনা করছে।







