রাজ্যের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে হকার ও ফেরিওয়ালাদের অবাধ যাতায়াত বন্ধ করতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্দেশে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, বহির্বিভাগ থেকে অন্তর্বিভাগ, এমনকি রোগীদের পরিষেবা দেওয়ার নির্দিষ্ট এলাকাতেও বিনা অনুমতিতে বহিরাগত হকার ও ফেরিওয়ালাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের মাধ্যমে হাসপাতাল চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে চাইছে রাজ্য সরকার।







