রাজ্য পুলিশের এক বড় রদবদলের তালিকায় ৫০টি থানার আইসি পদ পরিবর্তন করা হয়েছে। বুধবার প্রকাশিত একটি নির্দেশিকায় এই রদবদলের কথা জানানো হয়। এর ফলে বিভিন্ন পুলিশ জেলা এবং কমিশনারেটের অধীনে কর্মরত ইন্সপেক্টরদের নতুন নতুন জায়গায় নিয়োগ করা হয়েছে।
শুধুমাত্র থানার দায়িত্বই নয়, বেশ কয়েকজন আধিকারিককে STF এবং বারাকপুর পুলিশ কমিশনারেটেও বদলি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত তাঁদের নতুন পদে যোগ দিতে বলা হয়েছে।







