আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির আওতায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা।







