মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath। শুক্রবার সকাল ১১টা নাগাদ ৯১ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার পঞ্চুর গ্রামে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে Yogi Adityanath-এর পরিবারে। শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হবে।







