
ওজন কমাতে কাঁচকলা নাকি পাকা কলা? কোনটি বেশি কার্যকর?
পুষ্টিবিদদের মতে ওজন কমাতে কলা বেছে নেওয়া ব্যক্তির চাহিদা ও স্বাস্থ্য অবস্থার ওপর নির্ভর করে। কাঁচকলা রেজিস্ট্যান্ট স্টার্চে সমৃদ্ধ ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী, যেখানে পাকা কলা সহজে হজমযোগ্য ও দ্রুত শক্তি দেয়। উভয় প্রকারই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, কিন্তু সঠিক নির্বাচন ব্যক্তিগত লক্ষ্যমাত্রা অনুযায়ী হওয়া উচিত।




























