বাবুন বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর মেয়ে অগ্নীশা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হয়ে উঠলেন। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এবং কিছু গুরুতর অভিযোগ তুলে ধরেছেন।
পোস্টে অগ্নীশা দাবি করেছেন যে, বাবা এবং মায়ের প্রাণ বাঁচানোর তাগিদে তিনি অনেক কিছু মুখ বুজে সহ্য করেছেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, কারা রক্তের সম্পর্কের ক্ষতি করতে এক মুহূর্তও দ্বিধাবোধ করেন না।







