রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে। ধর্ষণ, যৌন হেনস্তা, দুর্নীতি, তোলাবাজি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
সমাজকর্মী রাজীব সরকার এই অভিযোগ দায়ের করেছেন। ১২ নভেম্বর নথিভুক্ত হওয়া এই জিরো এফআইআরটি পরে বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেয় বাগুইআটি থানা।







