দীর্ঘদিন ব্যবহার না করলেও অনেক গ্রাহক তাঁদের সিম কার্ড সক্রিয় রাখতে চান। তবে টেলিকম সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এখন সিম চালু রাখতেও আগের চেয়ে বেশি খরচ করতে হচ্ছে। TRAI-এর নিয়ম অনুযায়ী, কোনো গ্রাহক প্ল্যান রিনিউ না করলে বা পরিষেবা ব্যবহার না করলেও সিম ৯০ দিন পর্যন্ত সক্রিয় থাকে। এছাড়া Automatic Number Retention Scheme-এর আওতায় অতিরিক্ত ৩০ দিন সিম চালু রাখতে সংস্থাগুলি ২০ টাকা পর্যন্ত চার্জ করতে পারে।
দিল্লি-NCR সার্কেলের প্ল্যান অনুযায়ী, Airtel গ্রাহকরা ১৯৯ টাকার প্ল্যানটি ১৩ বার রিচার্জ করে ৩৬৪ দিন সিম সক্রিয় রাখতে পারেন, যার মোট খরচ হবে ২,৫৮৭ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং ২ জিবি ডেটার পাশাপাশি Adobe Express Premium সাবস্ক্রিপশন ও Airtel Hello Tunes পাওয়া যায়। তবে একবারে রিচার্জ করতে চাইলে ১,৮৪৯ টাকার ৩৬৫ দিনের প্ল্যানটি বেছে নেওয়া যেতে পারে, যাতে আনলিমিটেড কলিং এবং মোট ৩,৬০০টি SMS রয়েছে।
অন্যদিকে, Jio-র গ্রাহকদের জন্য একাধিক ভয়েস-অনলি প্ল্যান রয়েছে। ১৪৭ টাকার প্ল্যানটি ব্যবহার করে এক বছর সিম চালু রাখতে মোট ২,৪৪০ টাকা খরচ হবে। তবে ১৭৭ টাকার প্ল্যানটি সবচেয়ে সাশ্রয়ী, যার মাধ্যমে সারা বছর সিম সক্রিয় রাখতে মোট ২,৩০১ টাকা খরচ হয়। এছাড়া একবারে রিচার্জের জন্য Jio-র ১,৭৪৮ টাকার প্ল্যানটি রয়েছে, যার মেয়াদ ৩৩৬ দিন এবং এতে আনলিমিটেড কলিং ও ৩,৬০০টি SMS পাওয়া যায়। TRAI-এর নির্দেশিকা মেনে Vi-ও বিভিন্ন ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান চালু রেখেছে।







