বিশ্ব পর্যটনের মানচিত্রে এক বিশেষ স্বীকৃতি পেল ভারত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভ্রমণ পত্রিকা Travel + Leisure ২০২৭ সালের জন্য ভারতকে 'ডেস্টিনেশন অফ দ্য ইয়ার' হিসেবে নির্বাচিত করেছে।
ভারতের সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, খাদ্যাভ্যাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর পাশাপাশি এখানকার আতিথেয়তার বিশেষ গুরুত্ব বিবেচনা করেই এই সম্মান প্রদান করা হয়েছে। এই স্বীকৃতির ফলে আগামী বছরের আন্তর্জাতিক পর্যটন আলোচনায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।







