কলকাতা পুরভোট সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আইনি লড়াইয়ের পর কলকাতা পুরভোটের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ।







