কপালে ধর্মীয় তিলক বা চাঁদলো পরে বিদ্যালয়ে যাওয়ায় ব্রিটেনে আইনি পদক্ষেপের পথে হাঁটল এক পরিবার। লন্ডনের ভিকার্স গ্রিন প্রাইমারি স্কুলের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্য ও হেনস্থার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ৯ বছর বয়সি এক ব্রিটিশ শিশুর পিতা।
জানা গিয়েছে, ওই শিশুটি কপালে তিলক পরেই স্কুলে যেত। পরিবারের দাবি, বিদ্যালয়ে হিন্দু ধর্মীয় পরিচয় প্রকাশের কারণে তাদের সন্তানকে বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়েছে। এর জেরেই লন্ডনের সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন শিশুটির বাবা।







