উৎসবের মরসুমে পরিবার-পরিজন ছেড়ে সীমান্তে অতন্দ্র পাহারায় নিযুক্ত থাকেন বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের জওয়ানরা। তাঁদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগাভাগি করতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে হাজির হন শুভেন্দু অধিকারী।
রবিবার সকালে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে কর্তব্যরত সীমান্তরক্ষীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। জওয়ানদের হাতে মিষ্টি ও প্রদীপ তুলে দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। এছাড়া সীমান্ত সুরক্ষায় প্রহরারতদের জন্য ২০২৭ সাল থেকে ‘সীমামিত্র সম্মান’ চালু হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।







