ভারতীয় ফুটবল ও ফুটসালের আঙিনায় এক নতুন দিগন্ত উন্মোচিত হল। ব্রাজিলের ঐতিহ্যবাহী এবং বিশ্বখ্যাত ফুটসাল প্রতিষ্ঠান Magnus Futsal Club-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হল ভারতের North Bengal Fighters FC।
এই ভারত-ব্রাজিল সহযোগিতার প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক মানের ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি এবং উন্নত কোচিং কৌশল ভারতীয় যুব ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এর পাশাপাশি আধুনিক খেলার দর্শনকেও ভারতীয় স্তরে পৌঁছে দিতে চায় এই যৌথ উদ্যোগ।






