প্যান কার্ডের ছবি অস্পষ্ট হয়ে গেলে এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই তা আপডেট করা সম্ভব। বর্তমানে প্যান কার্ডের তথ্য বা ছবি পরিবর্তনের জন্য Portean (আগের NSDL) এবং UTIITSL-এর সরকারি পোর্টাল ব্যবহার করা যাচ্ছে।
তবে প্যান আপডেট করার প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে প্যান কার্ড আপডেটের জন্য নতুন ফর্ম চালু করা হয়েছে। ভারতীয় নাগরিকদের এখন থেকে PAN CR-01 ফর্ম পূরণ করতে হবে। উল্লেখ্য, পুরনো 49A ফর্মটি এখন আর গ্রহণযোগ্য নয়।






