আমেরিকার মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ Rahul Gandhi। তিনি মন্তব্য করেন যে, তাঁর সঙ্গে পাল্লা দিতে হলে প্রধানমন্ত্রীকে ৪০০০ কিলোমিটার হাঁটতে হবে।
পাশাপাশি কটাক্ষ করে Rahul Gandhi জানান, প্রধানমন্ত্রী যদি সত্যিই এই পথ হাঁটেন, তবে অনেকে বলবেন যে তিনি একজন কংগ্রেস নেতাকে নকল করছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।







