সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুত্র সন্তানের সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী Sohini Sarkar। গত ২০ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম হয়েছিল তাঁর। সন্তানের নাম রাখা হয়েছে ‘অন্বয়’। এর আগে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার সাকসেস পার্টিতে সোহিনী ও শোভন যৌথভাবে এই নামের কথা জানিয়েছিলেন।
১২ নভেম্বর, শনিবার উৎসবের আমেজে ছোট্ট অন্বয়ের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির একটিতে দেখা যাচ্ছে মায়ের কোলে খেলছে একরত্তি অন্বয়, যার মাথায় প্রচুর চুল এবং ছোট্ট ছোট্ট আঙুল। অন্য একটি ছবিতে সোহিনীকে দেখা যাচ্ছে ছেলের মুখে মুখ গুজে হাসতে। তবে এই ছবিগুলিতেও সন্তানের মুখ আড়ালে রেখেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে আবেগঘন হয়ে তিনি লিখেছেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে…’।
উল্লেখ্য, গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে সোহিনী ও শোভন সন্তান আসার সুখবর দিয়েছিলেন। বর্তমানে তাঁদের একমাত্র সন্তান অন্বয়ের বয়স দেড় মাস। নতুন মা ও নবজাতককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা, পাশাপাশি অন্বয়ের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।







