পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিউরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ MOU স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো অঞ্চলভিত্তিক পুলিশি ব্যবস্থা আরও কার্যকর এবং উন্নত করা।
এই MOU-র মাধ্যমে পুলিশি ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। একই দিনে 'পুলিশ মিত্র' অ্যাপ্লিকেশনের উদ্বোধনও সম্পন্ন হয়েছে, যা পুলিশ ও জনগণের যোগাযোগকে আরও দ্রুত ও কার্যকর করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।







