দুর্গাপুজোর পাস বিক্রি এবং প্রিভিউ শো আয়োজনকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। কলকাতার একটি আদালত তাঁকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
শুনানি চলাকালীন আদালতে ইন্দ্রনীল সেনের আইনজীবী তাঁর মক্কেলের জন্য সংশোধনাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদার আবেদন জানান। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। একই সঙ্গে ইন্দ্রনীল সেনের নিয়মিত প্রয়োজনীয় ওষুধের বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।







